৬৫৬ জন প্রকৌশলী নিয়োগ দেবে এলজিইডি

২ জুলাই, ২০২৩ ১০:০২  

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরে (এলজিইডি) ‘উপসহকারী প্রকৌশলী/নকশাকার’ পদে ৬৫৬ জনকে স্থায়ী নিয়োগ দেওয়া হবে। আগামী ৩১ জুলাই সন্ধ্য ৬টার মধ্যে আবেদন করতে হবে আগ্রহীদের।

প্রার্থীর বয়স ২৫ মার্চ ২০২০ তারিখে ১৮-৩০ বছর (বিশেষ ক্ষেত্রে ৩২ বছর) হতে হবে। নিয়োগ দেয়া হেবে দেশের যে কোনো স্থানে।  

আবেদন করতে হবে অনলাইনে। আবেদনের সঙ্গে ৩০০-৩০০ সাইজের ছবি ও ৩০০-৮০ সাইজের স্বাক্ষর স্ক্যান করে যুক্ত করতে হবে।

আবেদন ফি হিসেবে টেলিটক প্রি-পেইডের মাধ্যমে ৫০০ টাকা অফেরতযোগ্য হিসেবে ৭২ ঘণ্টার মধ্যে পাঠাতে হবে।